Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা লুৎফুর রহমানের জানাজার সময় জানাল পরিবার

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ০৬:০০ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ০৬:০০ অপরাহ্ণ

ফলো করুন-
মাওলানা লুৎফুর রহমানের জানাজার সময় জানাল পরিবার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমানের প্রথম জানাজা রাত ৮টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সালাতুল এশার জামাতের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।

মাওলানা লুৎফুর রহমান দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (৩ মার্চ) দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাতে তার ব্রেনের অপারেশন করা হয়। তার পর থেকে আর জ্ঞান ফিরেনি মাওলানা লুৎফুর রহমানের।

Manual5 Ad Code

গত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
মাওলানা লুৎফুর রহমানের জানাজার সময় জানাল পরিবার
মাওলানা লুৎফুর রহমান মারা গেছেন

Manual6 Ad Code

প্রখ্যাত এ আলেমে আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে।

Manual6 Ad Code

ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। পরিবারের পক্ষ থেকে আল্লামা লুৎফর রহমানের জন্য দোয়া চেয়েছেন।

Manual8 Ad Code

আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন