Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

admin

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরের মোহনপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৯০ পিস ইয়াবাসহ রুবেল মিয়া (৩২) কে আটক করেছে পুলিশ।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন জানান, রোববার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে এএসআই ইমরান আহেমদ এবং এএসআই উজ্জ্বল মোল্লার নেতৃত্বে পুলিশ উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী মোহনপুর গ্রামের মুহিত মিয়ার ছেলে রুবেল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের টেবিল বক্সে তল্লাশী চালিয়ে ১৯০ পিস ইয়াবা সহ থাকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রুবেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

শেয়ার করুন