Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের ‍মৃত্যু

admin

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ০১:২৭ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৫ | ০১:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের ‍মৃত্যু

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে ফারুক মিয়া (৪৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে। ফারুক মিয়া ওই গ্রামের নোয়াব আলীর ছেলে।
এলাকাবাসী জানান, ঝড়ে ভেঙে পড়া একটি বিদ্যুতের খুটিতে থাকা তারে জড়িয়ে ফারুক মিয়ার মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো ইউসুফ আলী জানান, ভারি বর্ষণে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে পিয়াইম গ্রামের উপরর দিয়ে নাসিরনগরের দিকে টানানো ৩৩ কেভি বিদ্যুতের লাইনের একটি খুঁটি হেলে অন্য একটি লাইনের উপর পড়ে যায়। ওই লোক পাশেই টিউবওয়েল থেকে পানি আনতে যাওয়ার সময় পা পিছলে গেলে খুঁটিতে থাকা তারে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় যা আসলেই দুঃখজনক।

Manual7 Ad Code

মাধবপুর থানার সুত্রে জানা যায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন