Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ‘মাদক সম্রাট’ গ্রেফতার

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ০৫:০০ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ০৫:০০ অপরাহ্ণ

ফলো করুন-
মাধবপুরে ‘মাদক সম্রাট’ গ্রেফতার

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ‌‌‘মাদক সম্রাট’ আলী আকবর (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আলী আকবর মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের (পশ্চিম মাধবপুর) দেলোয়ার আলীর ছেলে।

Manual7 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থান পুলিশের একটি দল পৌরসভার পশ্চিম মাধবপুরে আলী আকবর এর বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। আলী আকবরের বিরুদ্ধে ২২ টি মাদক মামলা রয়েছে। স্থানীয় ভাবে সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।

মাধবপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম খান জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন