Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায়: শেখ হাসিনা

admin

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ০১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ০১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায়: শেখ হাসিনা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আজ সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু করছেন শেখ হাসিনা। দিনের শুরুতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন তিনি। বেলা তিনটার দিকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন।

Manual1 Ad Code

মাজার জিয়ারত শেষে সরকার প্রধান বলেন, যারা নির্বাচন করবে না, করবে না। কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, জনগণের সম্পত্তি নষ্ট করা, এগুলো সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর এগুলো করে যাচ্ছে বিএনপি-জামায়াত।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, ভোট জনগণের সাংবিধানিক অধিকার। যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে, মানুষ তাদের উৎখাত করবে। মানুষ ভোটের পক্ষে, তারা হরতাল চায় না। বিএনপির হরতালে মানুষ সাড়াও দিচ্ছে না।

Manual3 Ad Code

আসন্ন নির্বাচনে আবারও জয়ের আশা জানিয়ে শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারির ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে জনগণের সব চাওয়া পূরণ হবে, কেউ গৃহহীন থাকবে না, কারো দুঃখ থাকবে না।

শেয়ার করুন