Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রেপ্তার

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রেপ্তার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
মালয়েশিয়ায় কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৪৩ প্রবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির সেলাঙ্গর রাজ্যের জালান মেরুতে একটি কাচের ফ্রেমের কারখানায় ফ্রেমের কারখানায় অভিযান চালিয়ে যেসব অপরাধ সনাক্ত করেছে তার মধ্যে ২০২০ সাল থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে থাকা।

Manual5 Ad Code

সেলাঙ্গর জেআইএম পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, ২১ থেকে ৪৫ বছর বয়সী মোট ৪৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক।

তিনি বলেন, ১৭ জন সেলাঙ্গর জেআইএম কর্মকর্তা ও কর্মী অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট এলাকায় এক মাস ধরে নজরদারি করা হয়। ‌‌‘এরা সাধারণ শ্রমিক এবং তাদের মধ্যে ৩২ জনের কাজের সময়সূচি ঠিক ছিল না।’

Manual8 Ad Code

ইমিগ্রেশন রেগুলেশনের রেগুলেশন ৩৯ বি এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(সি) এর অধীনে পাসপোর্টের শর্ত লঙ্ঘন করেছে তারা।

Manual7 Ad Code

গ্রেপ্তার বেশিরভাগ অভিবাসী গত দুই বছর ধরে কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করছিলেন বলে জানান পরিচালক।

শেয়ার করুন