Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মা বোনদের সম্মান না করলে বেহেস্তে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
মা বোনদের সম্মান না করলে বেহেস্তে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
আল্লাহ তায়ালা বলছেন-মায়ের পায়ের তলে বেহেশত। সেই মা-বোনদের যদি আমার সম্মান করতে না পারি; তার সম্পর্কে যদি কটু কথা বলি তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো-এমনটাই প্রশ্ন তুলেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনি সভায় তিনি এই প্রশ্ন তোলেন।

Manual1 Ad Code

মির্জা ফখরুল বলেন, আমরা বিএনপি সবসময় কাজেকর্মে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আপনারা চিনেনও। এদেরকে আমরা আগে কখনো দেখি নাই। তারা আমাদের থাকছে, আমরা একসাথে ছিলাম।

Manual2 Ad Code

জামায়াতের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, এখন তারা আসছে নির্বাচন করবে, ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না। অন্যের সমালোচনা ওইভাবে করবেন না।

Manual3 Ad Code

জামায়াত, ইসলামের নামে প্রতারণা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক আলেম-ওলামারা তারা পরিস্কার করে বলতেছে জামায়াতে ইসলাম, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আর ভুল বোঝাচ্ছে। আমাদের সাধারণ মা-বোনদেরকে ভুল বোঝাচ্ছে যে-দাঁড়িপাল্লায় নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ।

Manual3 Ad Code

জামায়াতের আমিরের ‘এক্স’ পোস্ট নিয়ে বিএনপির মহাসচিব বলেন, কয়েকদিন ধরে টেলিভিশনে, মোবাইলে অনেক কথা হচ্ছে। তার মধ্যে একটা কথা আসছে জামায়াতে আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছে। দেখছেন আপনারা?

শেয়ার করুন