Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের জামিন মেলেনি

admin

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩ | ০৫:১৮ অপরাহ্ণ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ | ০৫:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
মির্জা ফখরুলের জামিন মেলেনি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
মহাসমাবেশ চলাকালে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলায় কারাগারে আটক থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে মহানগর ভারপ্রাপ্ত দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।

Manual4 Ad Code

এর আগে গত ২০ নভেম্বর মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য দিন ধার্য থাকলেও মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করেন।

Manual2 Ad Code

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

Manual4 Ad Code

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

সেই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন