Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
মির্জা ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

Manual2 Ad Code

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ নতুন এ দিন ধার্য করেন। এর আগে গতকাল রোববার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, গত ২২ নভেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

Manual1 Ad Code

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

২৮ অক্টোবর রাতে গ্রেপ্তারের পর ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

Manual2 Ad Code

শেয়ার করুন