Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মুফতি আমির হামজাকে গ্রেপ্তারে বিজ্ঞপ্তি যাচ্ছে পত্রিকায়

admin

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
মুফতি আমির হামজাকে গ্রেপ্তারে বিজ্ঞপ্তি যাচ্ছে পত্রিকায়

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৭ মে) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, আসামিকে আত্মসমর্পণ বা আদালতে হাজির হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Manual7 Ad Code

মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে সামাজিক যোগাযোগমাধ্যম ও একাধিক বক্তব্যে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগ আনা হয় মুফতি আমির হামজার বিরুদ্ধে। এ ঘটনায় গত ২ এপ্রিল আদালতে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলা গ্রহণের পর একইদিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে আজ রবিবার তাকে আদালতে হাজির হওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আজও তিনি আদালতে অনুপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

সাধারণত কোনো আসামি দীর্ঘ সময় আত্মগোপনে থাকলে বা আদালতের নির্দেশ অমান্য করলে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবীরা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের পরও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হলে আমির হামজাকে ‘পলাতক আসামি’ হিসেবে ঘোষণা করার প্রক্রিয়াও শুরু হতে পারে।

Manual1 Ad Code

অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল সংবাদমাধ্যমকে বলেন, ‘রবিবার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সর্বশেষ আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।’

উল্লেখ্য, ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত মুফতি আমির হামজা বিভিন্ন সময় রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন। তার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ ও মামলা হয়েছিল।

Manual3 Ad Code

শেয়ার করুন