Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুরুব্বি মুরুব্বি’ বলার পেছনের গল্প জানালেন মাওলানা মোস্তাক

admin

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘মুরুব্বি মুরুব্বি’ বলার পেছনের গল্প জানালেন মাওলানা মোস্তাক

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজির বক্তব্যের একটি অংশ‘মুরুব্বি মুরুব্বি উহু হুহু’। একটি মাহফিলে তার মুখে এই কথাটি প্রথম শোনা যায়। পরবর্তীতে জুলাই-আগস্টে আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় তা যেন লুফে নেয় নেটিজেনরা।

Manual8 Ad Code

এই ‘মুরুব্বি মুরুব্বি’ বলার পেছনের গল্প জানিয়েছেন মাওলানা মোস্তাক। একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘একটা মাহফিলে একজন বয়স্ক মানুষ চলে যাচ্ছিল। সাধারণত এটা আমি এলাউ করি না। যতক্ষণ বক্তব্য দেব থাকতে হবে। না হলে তারা একটা বিক্ষিপ্ত আলোচনা পায়। আমার পুরো আলোচনার একটা মূল থিম থাকে। তাই উনাকে আমার মতো করে বলছিলাম মাহফিল ছেড়ে যাওয়া যাবে না।’

Manual1 Ad Code

ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা যে ছেলেরা এভাবে নেবে বুঝি নাই। এটার ভিতর ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে। সরকারের বদল হওয়ার কারণে যে সব মানুষ মুরব্বির কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন প্রসঙ্গক্রমে এটা ব্যবহৃত হয়েছে। আমি একটা কথা বলেছিলাম এক লোক বের হয়েছে। দাড়ি কামিয়ে একেবারে সমান। যখন সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছে এটা মিলে গেছে। আমি তো ওয়াজে এটা তাকে নিয়ে বলিনি। এটা মিলে গেছে।’

Manual3 Ad Code

মাওলানা মোস্তাক বলেন, ‘এখন যখন বের হই রিকশার পেছনে দেখি লিখেছে ‘মুরুব্বি মুরুব্বি’। গ্রাফিতিতে ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রিলস হচ্ছে। গতকাল গাড়িতে বসে দেখছিলাম বিদেশি একটা লোক আরবির সাথে মিশিয়ে বলছে ‘মুরুব্বি মুরুব্বি’। তাকে বোধ হয় বাংলাদেশের কেউ শিখিয়ে দিয়েছে। সে হয়তো বুঝতে পারছে এটা আনন্দের একটা বিষয়।’

শেয়ার করুন