Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদ শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কে কী করবেন?

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
মেয়াদ শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কে কী করবেন?

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর দেড় বছর পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। আগামী সোম বা মঙ্গলবার নতুন সরকারের শপথগ্রহণ। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল।অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস ছিল গত মঙ্গলবার। এ উপলক্ষে অনেক উপদেষ্টা নিজ নিজ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান করেছেন। তবে তারা এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আছেন। বুধবার সরকারি ছুটি থাকায় কেউ বাসায় সময় কাটিয়েছেন, কেউ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আবার কেউ অফিসেও গেছেন।বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২১ জন। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে আছেন আরো চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারীও দায়িত্ব পালন করছেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
দায়িত্ব শেষে তিনি আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। কিছুদিন বিশ্রাম নিয়ে মার্চ মাসে কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

Manual7 Ad Code

আইন উপদেষ্টা আসিফ নজরুল
উপদেষ্টা পদ থেকে সরে গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরবেন। পাশাপাশি গবেষণা ও লেখালেখিতে মনোযোগ দেবেন।

Manual5 Ad Code

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
দায়িত্ব শেষে কিছুদিন বিশ্রাম নিয়ে তিনি আবার লেখালেখিতে ফিরবেন।

ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার
সরকারি দায়িত্ব শেষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমে সক্রিয় থাকবেন। আগের মতোই কলাম লেখায় ফিরবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
সরকারি গাড়ি ফেরত দিচ্ছেন এবং নতুন ব্যক্তিগত গাড়ি কেনার পরিকল্পনা করছেন। রমজান মাসে ইবাদতে সময় দেওয়ার পাশাপাশি পরে লেখালেখি ও বই পড়ায় ফিরবেন।

Manual2 Ad Code

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
দায়িত্ব শেষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কাজে পুনরায় যুক্ত হবেন।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ
দায়িত্ব শেষে কিছুদিন নিরিবিলি সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। তিনি উপদেষ্টা হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে লিখবেন এবং মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন।

Manual8 Ad Code

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব শেষে মূলত নিজ নিজ পেশা, গবেষণা, লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। কেউ শিক্ষাঙ্গনে, কেউ নাগরিক সমাজে, কেউ বা ব্যক্তিগত ও আধ্যাত্মিক জীবনে মনোযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন