Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল চুরির সুত্র ধরে বালাগঞ্জে অভিযান, গ্রে প্তা র ৩

admin

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৭:৫০ অপরাহ্ণ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ০৭:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
মোটরসাইকেল চুরির সুত্র ধরে বালাগঞ্জে অভিযান, গ্রে প্তা র ৩

Manual8 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে চোরাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল, চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং গাড়িটির ভেতর থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাতে মৌলভীবাজার সদর ও সিলেটের বালাগঞ্জ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন— সিলেটের বালাগঞ্জ থানার নশিরপুর গ্রামের মৃত মিন্টু সূত্রধরের ছেলে সুজন সূত্রধর সান্টু (২৮), মৌলভীবাজার সদর থানার হিলালপুর গ্রামের জইন উল্লাহর ছেলে শরীফ উদ্দিন ওরফে শারীফ উদ্দিন (৩৬) ও একই থানার গুজারাই গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার টেকসালিয়া এলাকার মোহাম্মদ ইউনুস সিদ্দিকীর বসতবাড়ির গ্যারেজ থেকে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালেঙ্গা এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এরপর ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের জেলার বালাগঞ্জ থানাধীন নশিরপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ সময় গাড়িটির ভেতর থেকে দুটি চোরাই গরুও উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংঘবদ্ধ এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন