Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার-৪ আসনের কে কত ভোট পেলেন

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:২৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজার-৪ আসনের কে কত ভোট পেলেন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মানুষ নৌকার দুর্গ ভেঙ্গে ধানের শীষের গণজোয়ার উপহার দিয়েছেন আগামীর রাষ্ট্র নায়েক তারেক রহমানকে। আর শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসী মনে করেন তারেক রহমানও তাদের মূল্যায়ন করবেন।ত্রয়োদশ সংসদ নির্বাচনে মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) তার নিকটতম প্রতিদ্বন্দ্বির সাথে ১ লক্ষ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনের সর্বাধিক ব্যবধান। পোস্টাল ভোটসহ তিনি ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট।

Manual3 Ad Code

সিলেট বিভাগে দ্বিতীয় সার্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন উপজেলার কৃতি সন্তান সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তার ভোটের ব্যবধান ১ লাখ ১৫ হাজার ৪৫৫ টি ভোট।

Manual2 Ad Code

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) জানান, এ বিজয় এলাকার মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণি হয়ে থাকবেন। তিনি বলেন, এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন এখন আমার কাজ হলো এর প্রতিদান দেয়া।

Manual5 Ad Code

বিগত ২০১৮ সালের নির্বাচনে প্রথম দেড়ঘন্টার তিনি ভোট পেয়েছিলেন ৯৩ হাজার ২৯৫ ভোট। পরে তার এজেন্ট বের করে দিয়ে জালভোট মেরে বিজয়ী হন আওয়ামীলীগ প্রার্থী মো: আব্দুস শহীদ। সুষ্ট নির্বাচন হলে তখনো আমি বিপুল ভোটে বিজয়ী হতাম। তিনি বলেন, জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন এই দায়িত্ব সম্মানের সাথে পালন করতে পারি আল্লাহ’র কাছে এই প্রার্থনা।

কমলগঞ্জ উপজেলার খুশালপুরস্থ নিজ বাসভবনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিপুল ভোটে বিজয়ী হওয়ায় দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন