Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

admin

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১২:০৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১২:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (৫ মে) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৪ মে নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।

Manual7 Ad Code

পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, স্থানীয় সময় ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে একজন সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Manual6 Ad Code

শেয়ার করুন