Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় খামেনি নিহত?

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় খামেনি নিহত?

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
রাজধানী তেহরানসহ ইরানের একাধিক শহরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুইটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বেশ কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী।

Manual5 Ad Code

সিএনএন বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবন ও তার কার্যালয়ের কাছে একাধিক বিস্ফোরণ হয়েছে। ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, তেহরানের পাস্তৌর জেলায় একাধিক বিস্ফোরণ হয়েছে। উচ্চ নিরাপত্তায় ঘেরা এই এলাকায় খামেনির বাসভবন ও কার্যালয় রয়েছে।

Manual5 Ad Code

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র এই এলাকায় আঘাত হেনেছে। তবে এসব হামলায় খামেনির কিছু হয়েছে কিনা, সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে ইরানের প্রেসিডেন্ট নিরাপদে আছেন বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরুভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু
এর আগে ইরানের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির রাজধানীতে নেই। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন