Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে রায়ই হোক রামিসার বাবাকে ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল

admin

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
যে রায়ই হোক রামিসার বাবাকে ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের যে রায়ই হোক, রামিসার বাবাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাইকোর্ট প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

এর আগে মামলার রায় শুনতে হাইকোর্টে উপস্থিত হন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আদালতে উপস্থিত হয়ে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual4 Ad Code

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

Manual3 Ad Code

হাইকোর্টে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

শেয়ার করুন