Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাগ করে কী করব, আল্লাহর কাছে বলি: খালেদা জিয়ার

admin

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ০৪:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ | ০৪:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
রাগ করে কী করব, আল্লাহর কাছে বলি: খালেদা জিয়ার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
অবশেষে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সবকিছু চূড়ান্ত হয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বিএনপি প্রধান। যাওয়ার আগে রোববার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন। তার আগে লম্বা সময় ধরে সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া খালেদা জিয়ার সঙ্গে কারও সাক্ষাতের তেমন কোনো সুযোগ ছিল না। এরমধ্যেই গত নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সাক্ষাতে শারীরিক খোঁজখবরসহ নানা বিষয়ে কথা বলেছেন।

সোমবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের।

আইন উপদেষ্টা বলেন, আমি উনার স্বাস্থ্যর কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারো শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই: এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? তিনি একটু নিরব থাকেন। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কী করবো বলেন! আল্লাহর কাছে বলি।

আসিফ নজরুল বলেন, আমি অবাকই হই। পনেরটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে )! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।

Manual3 Ad Code

তিনি বলেন, আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেনো ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।

Manual3 Ad Code

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরামর্শ দিয়েছিল মেডিকেল বোর্ড। আগামীকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া।

Manual5 Ad Code

শেয়ার করুন