Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

admin

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫ | ০১:২১ অপরাহ্ণ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ | ০১:২১ অপরাহ্ণ

ফলো করুন-
রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচন পেছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে জনগণের স্বার্থে প্রয়োজন হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত-পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র নয়, বিএনপি শুধু বাংলাদেশপন্থি জানিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মাদানী অ্যাভিনিউ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে- আপনাদের আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে। আমরা সেটা হতে দেবো না, খুব পরিষ্কার কথা। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবোই করবো, ইনশাআল্লাহ।

বিএনপির মহাসচিব বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকেই দেবো, এ অবস্থার মধ্যদিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখন বলছি, আমরা এখনো রাস্তায় নামিনি। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি এ ঈদসামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ-দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। আমি কথাটা বলছি এ জন্য যে, আমাদের প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, খুব পরিষ্কার কথা। যে যেখানেই থাকেন, সেই ইউনাইটেড স্টেটের থাকেন, ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদের কেউ বিপথে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। ভারত-পাকিস্তান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য কারও পক্ষে আমরা নই।

Manual8 Ad Code

মির্জা ফখরুল বলেন, পরিষ্কার কথা। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নই, আমরা যুক্তরাষ্ট্রের পক্ষেও নই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নই। আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবোই করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ৯০ শতাংশ নেতাকর্মীকে জেলে নিয়েছিল। আমাদের ২০ হাজারের মতো নেতাকর্মীকে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার হত্যা করেছিল। প্রায় ১৭০০ নেতাকর্মীকে গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা দিয়েছিল। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এ ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহতালার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে তার অশেষ রহমতে… আমার কাছে মনে হয়, আল্লাহতালার অশেষ অলৌকিক শক্তি তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহতালার নির্দেশে। যে অত্যাচার-নির্যাতন তিনি মানুষের ওপরে করেছেন সেখান থেকে আপাতত মুক্তি পেয়ে একটা মুক্ত পরিবেশে একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি।

Manual1 Ad Code

রাজধানীর বাড্ডার মাদানি সড়কে বেরাইদা ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

Manual4 Ad Code

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র-নৃ গোষ্ঠী বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম বক্তব্য দেন। এ অনুষ্ঠানে মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, আখতার হোসেন, আলফাজ উদ্দিন, এজিএম শামসুল হক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন