Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : ‘দ্রুত রায় কার্যকর হলে অপরাধীরা ভয় পাবে’

admin

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০১:১০ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ০১:১০ অপরাহ্ণ

ফলো করুন-
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : ‘দ্রুত রায় কার্যকর হলে অপরাধীরা ভয় পাবে’

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
৭ থেকে ৮ বছরের শিশুদের সঙ্গে সংঘটিত অপরাধে দেশের মানুষ আতঙ্কিত বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান।

Manual6 Ad Code

তিনি বলেন, রায় ঘোষণার পর দ্রুত তা কার্যকর করার দাবি জানিয়ে তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হলে অপরাধ প্রবণতা কমবে।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

Manual7 Ad Code

রায় ঘোষণার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান বলেন, ৭ থেকে ৮ বছরের বাচ্চাদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে এতে কিন্তু দেশের মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা চাই আজকে যে রায় ঘোষণা হয়েছে সেটি যেন দ্রুত বাস্তবায়িত হোক তাহলে অপরাধ দেশে কেউ করার সাহস পাবে না। যাদের মধ্যে এই ধরনের প্রবণতা আছে তারাও দ্রুত রায় কার্যকর করলে অপরাধ করতে সাহস পাবে না।

Manual5 Ad Code

মাগুরা আসিয়ার ঘটনার রায় হলো এখন পর্যন্ত কার্যকর হয়নি। গত এক বছর পার হয়ে গেল, এই রায়ের ক্ষেত্রে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এ মামলার রায় তাড়াতাড়ি কার্যকর হয়ে যাবে। আমাদের দেশে তো এই ধরনের ঘটনা অনেক ঘটছে। শুধু এই ধরনের মামলা নয় হত্যাকাণ্ডের মামলা আছে এগুলো শুনানি করতে সময় লাগবে। আসলে রাতারাতি একটা মামলা শেষ হবে না। তবে এ মামলাটি কিন্তু দ্রুত শেষ হয়েছে। আমরা চেষ্টা করব নিম্ন আদালতে যেন এই ধরনের মামলা দ্রুত শেষ হয়। আমরা আশা করি হাইকোর্ট ও এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন