Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে দুই কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়ে আহত

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
রামুতে দুই কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়ে আহত

Manual6 Ad Code

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধের জেরে দুই কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষের লোবজন।

বুধবার সকালে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চা বাগান পাহাড়িয়াপাড়াএলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

হামলায় আহতরা হলেন- ওই এলাকার মৃত সিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৫), কক্সবাজার সরকারি কলেজের স্নাতক ৪র্থ বর্ষের ছাত্রী সাবেকুন নাহার (২৫) ও একই কলেজে স্নাতকোত্তর অধ্যয়নরত জান্নাতুল ফেরদৌস (২৭)। আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে।

হামলাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহতদের দেখতে যান জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ও স্থানীয় ইউপি সদস্য আমিন উদ্দিন মনু।

Manual1 Ad Code

হামলাকার শিকার সাইফুল ইসলাম জানিয়েছেন- বাড়ির পার্শ্ববর্তী বেড়া প্রতিবারের মতো সংস্কার করছিলেন। বুধবার সকালে দুজন শ্রমিক কাজ শুরু করে।

Manual6 Ad Code

এসময় স্থানীয় আনু মিয়ার ছেলে আমান উল্লাহ ও তার ভাইয়েরা এসে কোন কারণ ছাড়াই কাজে বাঁধা দেয়। বাঁধা দেয়ার কারণ জানতে চাইলে আমান উল্লাহ ও তার ভাই এবাদুল্লাহ, তৈয়ব উল্লাহ ও এরশাদ উল্লাহসহ পরিবারের অন্যরা দা ও লাটিসোঁটা নিয়ে অতর্কিতভাবে সাইফুল ইসলামকে মারধর শুরু করে।

এসময় ভাইকে বাঁচাতে এসে হামলার শিকার হন সাইফুল ইসলামের কলেজ পড়ুয়া দুই বোন সাবেকুন নাহার ও জান্নাতুল ফেরদৌস।

সাইফুল ইসলাম আরও জানান- হামলায় তার বাম পাশের চোখে গুরতর রক্তাক্ত জখম হয়েছে। এছাড়া সাবেকুন নাহারের দুটি আঙ্গুল কেটে গেছে। ক্ষতবিক্ষত আঙ্গুলে ৭টি সেলাই দিতে হয়েছে। অপর বোন জান্নাতুল ফেরদৌসকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

ইতিপূর্বেও তাদের ওপর এভাবে কয়েকদফা হামলা চালিয়েছে আমান উল্লাহ ও তার পরিবারের সদস্যরা। একের পর এক বর্বরোচিত হামলার ঘটনায় সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে রামু থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান সাইফুল ইসলাম।

Manual8 Ad Code

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান- বাড়ির পাশে বেড়া দেওয়া নিয়ে নিরীহ ৩ ভাইবোনকে বেধড়ক মারধর করা হয়েছে। যা চরম অন্যায় ও দূঃখজনক।জমি বা চলাচলের পথ নিয়ে কোন সমস্যা থাকলে পরিষদের বা থানায় অভিযোগ দেয়া যেতো। কিন্তু তা না করে এভাবে হামলা চালানো বেআইনি। তিনি দুপক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন বলেও জানান।

শেয়ার করুন