Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়ের পর হাসিনার পক্ষে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ০৬:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ০৬:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
রায়ের পর হাসিনার পক্ষে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে পোস্ট করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

গতকাল সোমবার রাতে লাভলুর বাসার সামনে জড়ো হন প্রক্টরিয়াল টিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। পরে শাহবাগ থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে।

Manual6 Ad Code

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আগের একটি মামলায় লাভলুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। এ জন্য আজ তাঁকে আদালতে তোলা হবে।

গতকাল রাতে আটক হওয়ার আগে একটি ভিডিও বার্তা প্রচার করেন লাভলু। এতে লাভলু বলেন, তিনি কোনো অন্যায় করেননি। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ঘটনার বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে। এই জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসি নাই আমরা, ২০০০ শহিদের রক্তের উপর দাঁড়াইয়া তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এইখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।’

Manual7 Ad Code

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় গতকাল সোমবার ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।

Manual1 Ad Code

শেয়ার করুন