Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির ‘পুলিশ পদক’ পেলেন এসপি নূরুল আমীন

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
রাষ্ট্রপতির ‘পুলিশ পদক’ পেলেন এসপি নূরুল আমীন

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
পহেলা ডিসেম্বর ২০২২ থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সাহসিকতা’ পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান এসপি নূরুল আমীন।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

এর আগে ২০১৯ সালে পিপিএম (সেবা) পদক ও ২০২০ সালে ‘আইজিপি ব্যাজ’ পেয়েছেন তিনি। মোহাম্মদ নূরুল আমীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাস্টার মমদু মিয়ার পুত্র। বর্তমানে তিনি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি মিরপুর) ডিএমপি ঢাকায় কর্মরত রয়েছেন।

Manual5 Ad Code

সম্প্রতি তিনি অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাইন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ নূরুল আমীন জনবান্ধব পুলিশিং, কর্মদক্ষতা ও বিরোধ নিষ্পত্তিসহ জনকল্যাণে কাজ করায় পরপর ৩ বার ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নির্বাচিত হয়েছেন। এদিকে, মোহাম্মদ নূরুল আমীন চাকরিতে যোগদানের পর থেকেই সততা ও দক্ষতার সাথে কাজ করে আসছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি গান গেয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে সকলের প্রশংসা পান। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

শেয়ার করুন