Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা

admin

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ | ১২:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
রোমের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।

Manual5 Ad Code

বাসস জানিয়েছে, ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

রোমে ডব্লিউএফপির সদর দপ্তরে আয়োজিত এ বছরের সম্মেলন চলবে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত।আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Manual4 Ad Code

এর আগে গত মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। নয় দিনের সফর শেষে তিনি দেশে ফেরেন গত ২ অক্টোবর।

Manual3 Ad Code

শেয়ার করুন