Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের খাঁচায় নয়ন, মাদরাসা ছাত্রী উদ্ধার

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
র‌্যাবের খাঁচায় নয়ন, মাদরাসা ছাত্রী উদ্ধার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নয়ন মিয়া নামের (২১) নামের এক যুবককে খাঁচায় পুরেছে র‌্যাব। তিনি মাদরাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি। ওই ছাত্রীটিকেও উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চকবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহরণ করে ধর্ষণের শিকার কিশোরী মাদরাসা শিক্ষার্থীকেও উদ্ধার করেছে র‌্যাব।

Manual2 Ad Code

নয়ন হবিগঞ্জের মাধবপুর থানার রামপুর এলাকার শেখ সোহেল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, মাধবপুর থানার এক মাদরাসা শিক্ষার্থীকে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করতেন নয়ন মিয়া। এ ব্যাপারে সালিশ করে কোনো সমধান পাওয়া যায়নি। পরে ২০২৫ সালের ১৮ নভেম্বর প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত ১০টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হওয়ার সাথে সাথে নয়ন তার সঙ্গীদের নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুখ চেপে ধরে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা (নং ৪/৩/১২/২৫) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

Manual2 Ad Code

পরবর্তী আইনী প্রক্রিয়া বাস্তবায়নের জন্য উদ্ধারকৃত কিশোরী ও নয়ন মিয়াকে মাধবপুর থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual7 Ad Code

শেয়ার করুন