Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাজারে হোটেলের বাথরুমে মিলল ব্যক্তির মরদেহ

admin

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩ | ০৭:২৭ অপরাহ্ণ | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ | ০৭:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
লালবাজারে হোটেলের বাথরুমে মিলল ব্যক্তির মরদেহ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর বন্দরবাজারের একটি হোটেলের বাথরুম থেকে মো. জইন উদ্দিন খান (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বন্দরবাজারস্থ লালবাজার এলাকার বনগাও হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Manual2 Ad Code

মারা যাওয়া জইন উদ্দিন খান হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে রুমের ভিতর কোন সাড়া শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে হোটেলের ৪র্থ তলার ৪০১ নাম্বার রুমের দরজা ভেঙে বাথরুমের ভিতরে জইন উদ্দিনের দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

মারা যাওয়া ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এ বিষয়ে বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

শেয়ার করুন