Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত ও আট শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা এ খবর জানিয়েছে।  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পর বুধবার বৈরুতে এই ভয়াবহ হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি নির্বিচার এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন।

Manual7 Ad Code

নাবিহ বেরি বলেন, বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিদন এবং দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। জনবহুল এসব এলাকায় হামলার ফলে কয়েক শ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

পার্লামেন্টের স্পিকার আরও বলেন, আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা এবং এটি আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও কনভেনশনের প্রতি এক চরম অবজ্ঞা। ইসরায়েল নিরন্তরভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে এসব নিয়ম লঙ্ঘন করে চলেছে।

ইসরাইলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরাইলে হামলা স্থগিত রেখেছে।

Manual2 Ad Code

হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও ইসরাইলের বিমানবাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন