Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের একটি নির্ভরশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে জন্য তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।

Manual3 Ad Code

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও তাদের শরিকরা পেয়েছেন ৭৭টি আসন। তাছাড়া বাকি ৮টি আসনের জয়ী হয়েছেন স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দিনভর ভোটগ্রহণ শেষে পর্যায়ক্রমে এসব আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

শেয়ার করুন