Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটিতে আছেন যারা

admin

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটিতে আছেন যারা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হজরত শাহজালালের (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনা যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো তৈরিতে ১৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এই কমিটি গঠন করা হয়। কমিটি আগামী এক মাসের মধ্যে এই কাঠামো তৈরির কথা।

Manual7 Ad Code

সিলেট-১ আসনের সাংসদ ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বায়ক ও জেলা প্রশাসককে সদস্য সচিব করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ডিআইজি জিল্লুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, হজরত শাহজালাল (রহ.) মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি।

Manual4 Ad Code

শেয়ার করুন