Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ০৪:৫১ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ০৪:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েছেন এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

Manual6 Ad Code

মঙ্গলবার বিকাল ৪টায় তারা মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করেন। এতে সচিব অবরুদ্ধ হয়ে পড়েছেন।

Manual6 Ad Code

এসময় তারা ‘আমাদের দাবি একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘দাবি মোদের একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’, ‘পরীক্ষা না বিকল্প,বিকল্প-বিকল্প’, ‘যুক্তি দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।

Manual8 Ad Code

পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন। সে সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শেয়ার করুন