Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ভারত-চীনসহ বিভিন্ন দেশের অভিনন্দন

admin

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪ | ০২:০০ অপরাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ | ০২:০০ অপরাহ্ণ

ফলো করুন-
শেখ হাসিনাকে ভারত-চীনসহ বিভিন্ন দেশের অভিনন্দন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

Manual4 Ad Code

সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা।

Manual4 Ad Code

নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় নিজ নিজ দেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা।

Manual7 Ad Code

এদিকে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

শেয়ার করুন