Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন সরকারের অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ, আঞ্চলিক কূটনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র প্রত্যর্পণ ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করেছেন তারেক রহমান।শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থিতহোটেল ইন্টারকন্টিনেন্টাল–এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ পুরোপুরি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। এ বিষয়ে বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান বলেন, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি ও পুঁজির সংকট মোকাবিলা।

তিনি জানান, ব্যাংকিং খাতে ঋণপ্রবাহ বাড়ানো, তারল্য সংকট নিরসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে অগ্রাধিকার। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দলীয়করণের শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব ও সুশাসন ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

Manual2 Ad Code

তারেক রহমান বলেন, সরকার কেবল তরুণদের নয়—সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দেবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃদ্ধ, প্রতিবন্ধী ও নারীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) বাংলাদেশের উদ্যোগেই যাত্রা শুরু করেছিল। তাই বিএনপি সরকার চাইবে সার্ক আবার সক্রিয় ও কার্যকর হোক।

ভারত ও পাকিস্তানের মধ্যকার দূরত্ব কমিয়ে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ আলোচনার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবে বলেও জানান তিনি।

চীন-বাংলাদেশ সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রসঙ্গে তারেক রহমান বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। তবে যেকোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, বিআরআই দেশের অর্থনীতির জন্য লাভজনক হলে সরকার ইতিবাচকভাবে এগোবে।

Manual3 Ad Code

নির্বাচনে দুই শতাধিক আসনে জয় পেতে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “আমরা ইঞ্জিনিয়ারিং করেছি—জনগণকে কনভিন্স করার ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের পক্ষে আনা—এটাই ছিল আমাদের সাফল্য।”

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির একাধিক সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

শেয়ার করুন