Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি ১৮ জানুয়ারি

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ০৪:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ | ০৪:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি ১৮ জানুয়ারি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে দেওয়া হয়েছিল সংবিধানের যে ষোড়শ সংশোধনীর মাধ্যমে, তা অবৈধ ও বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি আগামী বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

Manual7 Ad Code

আদালতে আজ রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি পিছিয়ে আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

গত ২৩ নভেম্বর এ বিষয়ে রিভিউ (পুনর্বিবেচনা) শুনানির সিদ্ধান্ত দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বেঞ্চ।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায় রিভিউয়ের জন্য ২০১৭ সালের ২৪ ডিসেম্বর সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ। রায় পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপক্ষের ৯৪টি সুনির্দিষ্ট যুক্তি তুলে ধরে, ৯০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে পুরো রায় বাতিল চাওয়া হয়।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের মে মাসে হাইকোর্ট ষোড়শ সংশোধনীকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে।

Manual5 Ad Code

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। একই বছর ৩ জুলাই আপিল বিভাগ আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

Manual3 Ad Code

শেয়ার করুন