Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১ হাজার ৫৪৯ জনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।

Manual5 Ad Code

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর গণভবনে তাদের সঙ্গে বসেন প্রধানমন্ত্রী।

এরপর সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে দুপুরে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

Manual8 Ad Code

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মোট ১ হাজার ৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

Manual2 Ad Code

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

শেয়ার করুন