Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ওয়াক আউটের পর হাসনাত আবদুল্লাহর তিন শব্দের ফেসবুক পোস্ট

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সংসদে ওয়াক আউটের পর হাসনাত আবদুল্লাহর তিন শব্দের ফেসবুক পোস্ট

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে বিরোধীদলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন। রাষ্ট্রপতির ভাষণের এক পর্যায়ে অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সদস্যরা। এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) ওয়াক আউটের পর নিজের ফেসবুক আইডিতে তিন শব্দের একটি পোস্টে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি লিখেন, ‘Get out Chuppu.’

Manual6 Ad Code

জানা যায়, আজ জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানালে বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের আসন থেকে দাঁড়িয়ে যান।

এ সময় তারা ‘জুলাইয়ে গাদ্দার’ লেখাসংবলিত লিফলেট তুলে ধরেন। এসময় স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানালেও হট্টগোল বাড়তে থাকে।
এক পর্যায়ে রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করলে বিরোধী দলের এমপিরা স্লোগান দিতে শুরু করেন। এমনকি তাদের অনেককে ‘গেট আউট চুপ্পু’ বলে স্লোগান দিতে দেখা যায়।এসময় রাষ্ট্রপতি তার বক্তব্য অব্যাহত রাখলে বিরোধীদলীয় এমপিরা সংসদ থেকে বেরিয়ে যান।

Manual8 Ad Code

শেয়ার করুন