Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে নিখোঁজ শিশু, রাতে বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সকালে নিখোঁজ শিশু, রাতে বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আয়শা খাতুন (২)। শিশুটি ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে আবারো খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয় এবং রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।

Manual7 Ad Code

শিশুটির মা রাশেদা বেগম বলেন, পারিবারিক শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, দিনের বেলা একই স্থানে খোঁজ করা হলেও তখন মরদেহটি পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মরদেহটি দেখতে পাই।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন