Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন সোফিয়া

admin

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১১:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন সোফিয়া

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
কলম্বিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সোফিয়া ভারগারা ৫১ বছর বয়সে ৪৭ বছর বয়সী মার্কিন অভিনেতা জো ম্যাঙ্গানিলোর সঙ্গে ঘর বেঁধেছিলেন। তবে গেল বছরের জুলাইতে ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্প্যানিশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে সোফিয়া ভারগারা তাদের বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে জানালেন। সন্তান চাওয়ায় নাকি স্বামীকে ডিভোর্স দিয়েছেন তিনি।

সোফিয়া বলেন, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনও কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।

Manual7 Ad Code

জানা গেছে, ম্যাঙ্গানিলোর সঙ্গে এটা সোফিয়ার দ্বিতীয় বিয়ে। তিনি ১৯৯১ সালে প্রথম বিয়ে করেছিলেন জো গঞ্জালেজকে। কিন্তু ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার সেই সংসার। আর এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

Manual5 Ad Code

ছেলের কথা উল্লেখ করে সোফিয়া বলেন, ১৯ বছর বয়সে আমি মা হয়েছি। আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে।

এখন ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব। আমাকে এটাই করতে হবে।

Manual3 Ad Code

ভারগারাকে পরবর্তীতে গ্রিসেলডা নামের নতুন সিরিজে তে প্রধান চরিত্রে দেখা যাবে।

Manual2 Ad Code

শেয়ার করুন