Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ০৩:২১ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ০৩:২১ অপরাহ্ণ

ফলো করুন-
‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

ভারত ও চীন থেকে মানুষ কেবল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে আসে যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বিতর্কিত মন্তব্যকে অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।শুক্রবার (২৪ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Manual2 Ad Code

রণধীর বলেন, মন্তব্যটি স্পষ্টতই তথ্যভিত্তিক নয়, অনুপযুক্ত এবং রুচিহীন। এই বক্তব্য ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

Manual7 Ad Code

ট্রাম্পের এমন মন্তব্যটিকে ঘৃণামূলক ও বর্ণবাদী বলে নিন্দা জানিয়েছে  হিন্দু আমেরিকান ফাউন্ডেশন।

Manual4 Ad Code

শেয়ার করুন