Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সব জেলায় এখনো মানবাধিকার কমিশনের অফিস হয়নি : মৌলভীবাজারে ড. কামাল

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৫১ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সব জেলায় এখনো মানবাধিকার কমিশনের অফিস হয়নি : মৌলভীবাজারে ড. কামাল

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশের সব জেলায় মানবাধিকার কমিশনের অফিস থাকার কথা থাকলেও সব জেলায় এখনো গড়ে ওঠেনি। তবে সব জেলাসহ সব উপজেলায় যাতে মানবাধিকার কমিশনের অফিস নির্মাণ করা যায় তাঁর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

Manual7 Ad Code

 

তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তাই সমাজের যেকোন ক্ষেত্রে যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানান। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Manual7 Ad Code

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং জেলার সুধীজনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

 

সভায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাজী সালাউদ্দিন, উপ পরিচালক জাতীয় মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা ও পরিচালক কাজী আরফান আজিজ।

Manual8 Ad Code

এছাড়া বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, জাতীয় মানবাধিকার কমিশনের প্যানেল আইনজীবী এডভোকেট বিধান ভট্টাচার্য, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, এখন টিভি প্রতিনিধি এম এ হামিদ প্রমুখ।

শেয়ার করুন