Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

admin

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রিমান্ড আদেশ দেন।

Manual8 Ad Code

এদিন বিকাল ৩টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।শুনানি শেষে আদালত রিমান্ডের ওই আদেশ দেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

Manual2 Ad Code

মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪নং এজাহারনামীয় আসামি হলেন সাফি।

Manual8 Ad Code

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

Manual8 Ad Code

শেয়ার করুন