Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সার্ককে গতিশীল করতে চায় নবনির্বাচিত সরকার: সার্কের মহাসচিব

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সার্ককে গতিশীল করতে চায় নবনির্বাচিত সরকার: সার্কের মহাসচিব

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে গতিশীল করতে আগ্রহী বাংলাদেশের নবনির্বাচিত সরকার বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ার।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে এসব কথা জানান তিনি।

Manual3 Ad Code

মহাসচিব বলেন, সার্কের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। শুধু সার্ক সম্মেলন নয়, সংস্থাটির সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করা হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের সার্ক নিয়ে আগ্রহ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে একই দিনে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Manual7 Ad Code

শেয়ার করুন