Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ, স্ত্রীর ১ কোটি টাকার শেয়ার

admin

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ০১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ০১:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ, স্ত্রীর ১ কোটি টাকার শেয়ার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Manual8 Ad Code

মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত বাৎসরিক আয় ও ব্যয় বিবরণীতে (ফরম-২১) সালাহউদ্দিন নিজের ২০২৫-২৬ করবর্ষের আনুমানিক বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬ শত ২৭ টাকা এবং ব্যয় দেখিয়েছেন ৩৬ লাখ ৬৮ হাজার ৫ শত ৫৯ টাকা।

হলফনামা অনুযায়ী, তার আয়ের প্রধান উৎস ছিল- কৃষিখাত থেকে ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৩ লাখ ২০ হাজার টাকা, পেকুয়া লাইভষ্টক ফিশারীজ ফার্ম থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১১ হাজার ৩২৬ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ ২৬ লাখ ৪০ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে (জমি বিক্রি) ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা।

সালাহউদ্দিনের নগদ অর্থ ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা, স্ত্রীর নগদ অর্থ ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার আমানত ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা, স্ত্রীর নামে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা। শেয়ার ও বিনিয়োগে তার অর্জনকালীন মূল্য ১৯ লাখ টাকা, স্ত্রীর শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা, অন্য কোম্পানির শেয়ার মূল্য ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।

যানবাহনের ক্ষেত্রে সালাহউদ্দিনের রয়েছে ১টি কার ও ২টি জীপ (প্রায় ৫৭ লাখ টাকা), স্ত্রীর নামে ১টি কার ও ১টি জীপ (প্রায় ৬৫ লাখ টাকা)। এছাড়া সালাহউদ্দিন পেয়েছেন ১২.৩ তোলা স্বর্ণ ও ৩টি আগ্নেয়াস্ত্র, স্ত্রীর কাছে আছে ২৪.৮ তোলা স্বর্ণ।

স্থাবর সম্পত্তিতে রয়েছে ২৪.৩৬ একর কৃষিজমি, ৯.৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে ছয় তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে ১টি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)।

Manual4 Ad Code

হলফনামায় সালাহউদ্দিন জানিয়েছেন, তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় মোট ৪ কোটি ১৫ লাখ টাকা, আর প্রদানকৃত ঋণ ৭ কোটি ৫৪ লাখ টাকা।

Manual1 Ad Code

সালাহউদ্দিন আহমেদ ১৯৯৬, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১-২০০৬ পর্যন্ত চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তার স্ত্রী ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন।

Manual4 Ad Code

শেয়ার করুন