Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

admin

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সিলেট অঞ্চলের বিভিন্ন রুটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বেড়েছে। পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। যা গত ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা।

তবে গ্যাস, অকটেন বা পেট্রোলচালিত যানবাহনের ভাড়া বাড়েনি। এসব জ্বালান দিয়ে চালিত যানবাহনের ভাড়া আগেরটাই ঠিক রয়েছে।

বিআরটিএর সিলেট সার্কেলের তালিকা অনুযায়ী, সিলেট-সুনামগঞ্জ রুটের ৫৯ কিলোমিটার দূরত্বে ৪০ আসনের বাসে জন প্রতি ভাড়া ১৪২ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

সিলেট-জকিগঞ্জ (ভায়া বারইগ্রাম-সুতারকান্দি) ৮৯ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ভাড়া ২১৪ টাকা এবং ৫১ আসনের বাসে ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সিলেট-ছাতক ২৯ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে জন প্রতি ভাড়া ৭০ টাকা করা হয়েছে।

এদিকে, যেসব রুটে টোল রয়েছে, সেগুলোতে টোল যুক্ত করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। যেমন সিলেট-দিরাই ৭৫ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ২১৫ টাকা এবং ৫১ আসনের বাসে ২৬৫ টাকা লাগে। সিলেট-কুলাউড়া (ভায়া ফেঞ্চুগঞ্জ) ৬১ কিলোমিটার রুটে ৬৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ১৪৬ টাকা ও ৫১ আসনের বাসে ১৮৬ টাকা ভাড়া করা হয়েছে।

সিলেট-শেরপুর ৩৭ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৮৯ টাকা ও ৫১ আসনের বাসে ১১৩ টাকা এবং সিলেট-বিশ্বনাথ (ভায়া রামপাশা) ২৪ কিলোমিটার রুটে ৬ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৫৮ টাকা ও ৫১ আসনের বাসে ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অন্যান্য দূরপাল্লার রুটের মধ্যে সিলেট-শ্রীমঙ্গল (ভায়া মৌলভীবাজার) ৮৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৯৯ টাকা ও ৫১ আসনের বাসে ২৫৪ টাকা, সিলেট-জাফলং (ভায়া তামাবিল) ৫৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৩৯ টাকা ২০ পয়সা ও ৫১ আসনের বাসে ১৭৭ টাকা, সিলেট-গোয়াইনঘাট (ভায়া সালুটিকর) ৩৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ৯১ টাকা ও ৫১ আসনের বাসে ১১৬ টাকা, সিলেট-মৌলভীবাজার (ভায়া ফেঞ্চুগঞ্জ ও মুন্সিবাজার) ৬৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৫১ টাকা ও ৫১ আসনের বাসে ১৯৩ টাকা এবং সিলেট-চন্দরপুর ২৭ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ৬৫ টাকা ও ৫১ আসনের বাসে ৮৩ টাকা ভাড়া ধরা হয়েছে।

Manual1 Ad Code

এ বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু বলেন, বাসগুলোকে সরকারের নির্ধারিত হারেই যাত্রীসেবা দিতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোন সুযোগ নেই। প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, ভাড়া বাড়ার পর বাসের চালক-হেলপার ও যাত্রীদের মধ্যে কিছু ঝামেলা হয়। কয়েকদিন গেলে এই সমস্যার সমাধান হয়ে যায়।

Manual7 Ad Code

শেয়ার করুন