Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জকিগঞ্জে ১৪ লাখ টাকার ইয়াবার চালান জব্দ : গ্রেফতার ১

admin

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ মে ২০২৫ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের জকিগঞ্জে ১৪ লাখ টাকার ইয়াবার চালান জব্দ : গ্রেফতার ১

Manual8 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল আহাম্মদ (৩১) জকিগঞ্জের ৪নং খলাছড়া ইউনিয়নের উত্তর লোহার মহল গ্রামের মৃত ঈসাহিদ আলীর ছেলে।

Manual4 Ad Code

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল লোহার মহল কুশিয়ারা নদীর ডাইকের উপর থেকে রুবেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ২শ পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শেয়ার করুন