Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের দু’জনসহ দেশের ১৬ পুলিশ কর্মকর্তা বদলি

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১২:০২ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ১২:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের দু’জনসহ দেশের ১৬ পুলিশ কর্মকর্তা বদলি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সিলেট বিভাগের দু’জনসহ দেশের ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  এদের মধ্যে ১৪জন অতিরিক্ত পুলিশ সুপার ও ২ জন সহকারী পুলিশ সুপার।

Manual5 Ad Code

সোমবার (১৬ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাসকে সিলেটের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

আর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়।এছাড়াও মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ  সুপার নাজমুস সাকিব খানকে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো.  মশিউর রহমান মন্ডলকে রাজশাহীর অতিরিক্ত উপপুরিশ কমিশনার, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবিরকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, যশোর খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলামকে যাশোরের অতিরিক্ত পুলিশ সুপার, নারায়নগঞ্জ ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানকে নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনকে নারায়নগঞ্জ ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপি-ঢাকার অতিরিক্ত উপপুলিশ কমিশনার একেএম দৌলত আকবরকে রাঙামাটি বেতবুনিয়া পিএসটিএস’র অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়া শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।

এছাড়াও শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরীকে বিপিএ সরদা রাজশাহীর সহকারী পুলিশ সুপার ও র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আবুল হোসাইনকে ডিএমপি ঢাকার সহকারী পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
শেয়ার করুন