Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

admin

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৩:০৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০৩:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়া হয়েছে মু: রেজা হাসানকে। তিনি কুমিল্লা জেলার জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন।

রবিবার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে কুমিল্লা থেকে সিলেটে বদলি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. ইসমাইল হোসেন সাক্ষরিত একপত্রের মাধ্যমে তাকে বদলির আদেশ দেয়া হয়।

Manual2 Ad Code

এরআগে, গত রবিবার (২১ জুন) সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২৩ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিদায়ী স্ট্যাটাসে সারওয়ার আলম লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

Manual8 Ad Code

একই দিন তিনি সিলেট ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বও নিয়েছেন।

Manual6 Ad Code

শেয়ার করুন