Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৭:০১ অপরাহ্ণ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৭:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা যতটুকু আশা করেছিলাম তারচেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।

Manual2 Ad Code

তিনি বলেন, এবার প্রতিটি ভোটিং সেন্টারে সিসিক ক্যামেরা থাকবে। ড্রোন থাকবে তবে সবকেন্দ্রে না। এছাড়া বডিওর্ন ক্যামেরা থাকবে, থাকবে ডগ স্কোয়াডও। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে। এরমধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। এদের মধ্যে আবার তিনজন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যে কোনোবারের তুলনায় এবার ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বুধবার (২৮ জানুয়ারি) সিলেটের সুবিদবাজারস্ত প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

Manual8 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সাথে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ অফিসার ভালো অফিসার। সবাই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছেন।

Manual1 Ad Code

ৎসরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণার প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলবনা। কারণ, ওই নির্বাচন কমিশনারের কোনো বক্তব্য আমি শুনিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগী কমিশনার খান মো. রেজা-উন-নবী, আইজিপি বাহারুল আলমসহ সিলেটের প্রশাসনের উর্ধ্বতন সব কর্মকর্তাবৃন্দ।

Manual3 Ad Code

শেয়ার করুন