Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের যেখানে প্রাণ গেল চালকের

admin

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের যেখানে প্রাণ গেল চালকের

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় দেড়টার দিকে উপজেলার আউশকান্দি এলাকার মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ নিহত ট্রাকচালকের পরিচয় জানাতে পারেনি।

Manual3 Ad Code

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। পাশাপাশি অন্তত ১০ জন আহত হন।

Manual7 Ad Code

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Manual3 Ad Code

শেয়ার করুন