Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের শাহজালাল (রহ.) মাজারে হেনার চিঠি, যা লেখা ছিল

admin

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৩:০৪ অপরাহ্ণ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ০৩:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের শাহজালাল (রহ.) মাজারে হেনার চিঠি, যা লেখা ছিল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় স্বামীকে নিয়ে এক নারীর লেখা আবেগঘন চিঠি পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

‘হেনা’ নামের ওই নারী চিঠিতে তার স্বামীকে নিয়ে মনের কষ্টের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে স্বামীকে যারা ‘কুপথে’ নিয়েছেন, তাদের বিচার এবং হেদায়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

Manual6 Ad Code

চিঠিতে লেখা ছিল,
“ইয়া আল্লাহ,
আমি তোমার ওলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করেছি। যারা আমার স্বামীকে কুপথে নিছে, আল্লাহ তুমি বিচার করিও এবং তাদের হেদায়াত করিও। আমার মতো কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও।
হেনা।”

Manual8 Ad Code

প্রসঙ্গত, এর আগেও সিলেটের শাহজালাল (রহ.) মাজারের টাকা দুই বার গণনা করা হয়। এবং ওই সময় দানের টাকাগুলো মাজারের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা দেওয়া হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন