Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের শাহী ঈদগাহ থেকে গ্রেপ্তার ওরা ৭জন

admin

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ০৬:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ | ০৬:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের শাহী ঈদগাহ থেকে গ্রেপ্তার ওরা ৭জন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহী ঈগগাহ থেকে ৭জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শনিবার (৩ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুকবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তাদের শীলং তীরজুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জকিগঞ্জের কসকনকপুর মৌলভীরচক এলাকার তজম্মুল আলী ও কুলসুমা বেগমের ছেলে এবং বর্তমানে শাহপরাণ থানার পীরেরবাজার এলাকার টিকরপাড়া এলাকার বাসিন্দা জামাল আহমদ (৪০), এয়ারপোর্ট থানার হোসনাবাদ আবাসিক এলাকার ৭নং বাসার মৃত রহিম মিয়া ও মৃত আমেনা বেগমের ছেলে ফিরোজ মিয়া (৩৯), হাজারীবাগ আবাসিক এলাকার ১৩নং বাসার মৃত আব্দুল জব্বার ও আশকরী বেগমের ছেলে মিলাদ আহমদ (৪০), জামালপুর জেলার মেলান্দহ থানার চরপাকুশিয়া মহিরামপুর এলাকার মৃত মো. জিয়াউল হক ও কমলা খাতুনের ছেলে বর্তমানে নগরীর শাহী ঈদগাহের ক্যাফে রহমানিয়া হোটেলের বাবুর্চি মো. আবু তালেব (৪৫), কুমিল্লার নাঙ্গলকোট থানার সাতেশ্বর এলাকার মৃত আব্দুল মতিন ও নূরজাহান বেগমের ছেলে বর্তমানে নগরীর হাজারীবাগ আবাসিক এলাকার ৪১নং বাসার বাসিন্দা দিনার আহমদ (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক এলাকার মৃত রফিক মিয়া ও আলেমা বেগমের ছেলে বর্তমানে নগরীর শাহী ঈদগাহ লালটিলা এলাকার খসরু মিয়ার কলোনির ভাড়াটিয়া আল আমিন (৩০), হবিগঞ্জের মাধবপুর থানার তেলিয়াপাড়া বাগবাড়ী এলাকার মৃত সাবেদ আলী ও রানু বেগমের ছেলে বর্তমানে সিলেট মহানগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকার বড়বাড়ীর বাসিন্দা মো. মো. মাসুক মিয়া (৩৩)।

Manual3 Ad Code

তাদের সবার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় ননএফআইআর মামলা (নং ৮/৩/১/২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ কারা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual3 Ad Code

শেয়ার করুন